hello RKD
آخرین نظرات
Biplob Udyan
2020 Nov 12
সুন্দর একটি পার্ক কিভাবে ধ্বংস করে ফেলা যায় তা বিপ্লব উদ্যানের দিকে তাকালেই বোঝা যায়। সৌন্দর্য বর্ধনের নামে এখানে সকল পাতাবাহার, ঝাউগাছসহ সবকিছু উজাড় করে ফেলা হয়েছে। ২০১৭-১৯ সাল অবধি এই পার্কে সব ঠিকই ছিল। সৌন্দর্য বর্ধনের অজুহাতে পার্কটিকে বিরানভূমিতে পরিণত করেছে। পাশে ব্যবসায়ীক রেস্টুরেন্ট বসিয়ে দিয়েছে। আর পুরো পার্ক ময়লায় স্তুপ বানিয়ে রাখা হয়েছে আজ তিন বছরের অধিক। যথাযথ কতৃপক্ষের সুদৃষ্টি ছাড়া এই পার্ক কখনো চট্টগ্রামবাসী ফেরত পাবে না। শহরের মাঝে এক টুকরো শান্তির আবহ বিনষ্ট করে ব্যবসা সম্প্রসারণ কখনো কাম্য নয়। বিপ্লব উদ্যানের ব্যাপারে আক্ষেপ করছে না এমন ০.০১% মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ। এই উদ্যানের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেটাও কতৃপক্ষের বিবেচনা করে দ্রুত এটির গঠনমূলক উন্নয়ন করা উচিত।