LocalGuideWorld | بهترین جاهای دیدنی، رستوران‌ها و هتل‌های جهان

آخرین نظرات

চট্টগ্রামের একটি দৃষ্টিনন্দন সড়ক।একসময় যে কোনো ঋতুতেই সড়কটা মধ্যদিয়ে যাতায়াতের সময় শীত-শীত অনুভূতি হতো! এখন অার সে রকম লাগে না, জনসমাগম, সড়কে যানবাহনের চাপে দুই পাহাড়ের মধ্যবর্তী রাস্তায় আগের নির্জন পরিবেশটা আজ বিলুপ্ত।

টাইগারপাস নামটা ব্রিটিশের দেওয়া। সম্ভবত আসাম-বাংলা রেলওয়ের প্রধানদপ্তর প্রতিষ্ঠার সময় এ সড়কটির উদ্ভব। জায়গাটা ছিলো অঘোর পাহাড়। প্রয়োজনের তাগিদে পাহাড় কেটে রাস্তা তৈরী করতে হয়। তখন এসব পাহাড়ে নানাধরনের পশু-পাখি- জীবের আবাসস্থল। বাঘও ছিলো। অনুমান করি এ পথে বাঘ চলাচল করতো। আর সে কারণে ইংরেজরা সড়কের মোড়টাকে "টাইগারপাস" নামকরণ করে! বিশ্বকাপ ক্রিকেটে চট্টগ্রামে কয়েকটা খেলা হওয়াতে তখন চট্টগ্রামকে বর্ণিল সাজে সজ্জিত করা হয় আর তখনই টাইগারপাস নামের যথার্থতা রক্ষায় বা বাংলাদেশ ক্রিকেটে টাইগার লেগো থাকার কারণ তিনটি বাঘের ভাস্কর্য প্রতিষ্ঠা করা হয়।